
সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপি সেই প্রতীক দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না বলে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। তাই পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যেম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
এ সময় পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলতে পারবে না, আমাদের কোনো কলংক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা আর সমন্বয়য়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
নির্বাচন কমিশনার, সিলেট, এনসিপি, আনোয়ারু ইসলাম


