
মাদক ও জাল টাকার ব্যবসা করতে অনীহা জানালে বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক একই গ্রামের সঞ্জয় সাংমার ছেলে বৈশাখ সাংমা (২২)। চিকিৎসার জন্য বর্তমানে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত যুবকের মামা রাতুল দিও বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শহীদ মিয়া (৩৮) ও আরজু মিয়া(৪০), শহীদ মিয়ার স্ত্রী নাছিমা বেগম(৩২), আরজু মিয়ার স্ত্রী সাফিয়া বেগম(৩৫) ও একই গ্রামের বাসিন্দা কাদির মিয়ার স্ত্রী ফালানি বেগম(৪৫)
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জাল টাকা, ব্যবসা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, যুবক, মারধর


