০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / বিচার

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান হত্যা: ৪ দিনের রিমান্ডে শ্যালক সুমন

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৯:১০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী প্রবাসফেরত নোমান উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার তার শ্যালক হানিফ আহমদ সুমনের (৩৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শুনানি শেষে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকারের আদালত এ আদেশ দেন।


মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, ঘটনার সাথে সন্দিগ্ধ সুমনকে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 


এর আগে গত ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার পর নিখোঁজ হন নোমান উদ্দিন। ২ অক্টোবর কালিগঞ্জ বাজার সংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত নোমান উদ্দিনের ভাই রিয়াজ উদ্দিনসহ এলাকাবাসীর দাবী, নৃশংস হত্যাকান্ডের সাথে তারই শ্যালক সুলতানপুর ইউপির ঘেছুয়া গ্রমের তেরাই মিয়ার ছেলে হানিফ আহমদ সুমন (৩৮), বাবুর বাজার পশ্চিম গঙ্গাজল গ্রামের মামই মিয়ার ছেলে মাজেদ আহমদ (২৬), গোলাঘাট গ্রামের তাছকিন আহমদ তাজুলসহ (২৫) তার পরিবারের লোকজন জড়িত।


নিহতের ভাই রিয়াজ উদ্দিনের অভিযোগ, নোমান হত্যা মামলাকে ধামাচাপা দিতে নোমানের স্ত্রী মনোয়ারা বেগম ও মামলার বাদী মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুমন, মাজেদ ও নিকট আত্মীয় হওয়ায় তাদেরকে বাঁচানোর ছলচাতুরী করে যাচ্ছে।


মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জকিগঞ্জ হত্যা, ব্যবসায়ী নোমান হত্যা, সুমন রিমান্ড, সিলেট হত্যা মামলা, জকিগঞ্জ আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ