
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের আয়োজনে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে উপহার প্রদান করা হয়েছে।
এ সময় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়।
রোববার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের জামেয়া কোরআনিয়া মাদরাসা ও এতিমখানায় কোরআনে খতম শেষে এর আয়োাজন করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেন, ‘এতিমদের প্রতি ভালোবাসা, সহানুভ‚তি ও দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ তারা সমাজের অসহায় অংশ এবং তাদের প্রতি যতন নেওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এতিমদের দেখাশোনা করা আমাদের নৈতিক দায়িত্ব। ব্যারিস্টার সালাম বলেন, কুরআন ও হাদিসে এতিমদের প্রতি কঠোর হতে নিষেধ করা হয়েছে এবং তাদের প্রতি দয়া ও অনুগ্রহ দেখানোর জন্য উৎসাহিত করা হয়েছে।’
মাদরাসা পরিচালনা কমিটির সেক্রটারী হাজী সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে এতে দোয়া পরিচালনা করেন মাদরসার মুহতামীম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা।
এছাড়া মাদরাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিবাবকবৃন্দ, এলাকার মুরব্বয়িান এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী ষংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ৫০ জন এতিম শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেন ব্যারিস্টার এম এ সালাম।
শেয়ার করুনঃ
মানবিকতা থেকে আরো পড়ুন
মাদরাসা, শিক্ষার্থী, এম এ সালাম, উপহার প্রদান

