০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

ধর্মপাশায় আর্থিক লেনদেন নিয়ে বিরোধে স’মিল মালিকের যৌনাঙ্গ কাটার অভিযোগ

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ অক্টোবর, ২০২৫ ৬:৫২ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশায় আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জেরে এক স’মিল মালিকের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের সামনে এ ঘটনা ঘটে। 

 

আহত ব্যক্তির নাম সবুজ মিয়া (৪২)। তিনি সদর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং উকিলপাড়া মোড়ে একটি স’মিলের মালিক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন নিয়ে নলগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রকির সঙ্গে সবুজ মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রকির চাচাতো ভাই রহিছ মিয়া ও সাদ্দাম হোসেনসহ ৭-৮ জন সবুজের ওপর হামলা চালায় এবং সবুজের যৌনাঙ্গ কেটে দেয়।

 

গুরুতর আহত অবস্থায় সবুজ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

অভিযুক্ত রহিছ মিয়া বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুর রড সিমেন্ট পাহারা দেই। তাই সেখানে সব সময় আমি থাকি। আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। সাদ্দাম ও রকি এই ঘটনা ঘটিয়েছে।’

 

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ধর্মপাশা, সুনামগঞ্জ, যৌনাঙ্গ কর্তন, স’মিল মালিক, হামলা, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ