তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ৬:৩০ অপরাহ্ন
দেশের মিঠাপানির একমাত্র জলাবন রাতারগুলের ভেতর থেকে মাছ শিকারের ৩১টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এসব জাল উদ্ধার করা হয়। পরে বন বিভাগ ও রাতারগুল কো-ম্যানেজমেন্ট সদস্যদের উপস্থিতিতে এসব পুড়িয়ে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতারগুলের ভেতরে একটি চক্র জাল ফেলে মাছ শিকার করছিল এমন তথ্য পায় রাতারগুল কো-ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। কিন্তু চক্রটির কোনো সন্ধান পাচ্ছিলেন না। সোমবার দুপুরে তিনঘাটের মাঝি ও বনবিভাগের প্রতিনিধিদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওয়াচ টাওয়ারের পাশে একটি গভীর খালে জালের সন্ধান পাওয়া যায়। পরে বাশ দিয়ে এবং মাঝিরা পানিতে নেমে একে একে ৩১টি চায়না জাল উদ্ধার করা হয়। পরে এগুলোকে পুড়িয়ে ফেলা হয়।
রাতারগুল কো-ম্যানেজমেন্টের সভাপতি মাহবুব আলম বলেন, একটি চক্র রাতের আধাঁরে মাছের জাল ফেলে যায়। আবার পরদিন রাতে এসে জাল তুলে মাছ শিকার করে। আমরা তাদের পাকড়াও করার চেষ্টা করছিলাম। আজ গোপন সংবাদের ভিত্তিতে রাতারগুলের ওয়াচ টাওয়ারের পাশে একটি গভীর খাল থেকে ৩১টি চায়না জাল উদ্ধার করা হয়েছে। পরে বনবিভাগ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করে এগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
এদিকে, স্থানীয় একটি সূত্রে জানা গেছে, একটি চক্র বেশ কিছুদিন ধরে রাতের আধাঁরে এভাবে জাল ফেলে রাতারগুলের সংরক্ষিত এলাকা থেকে মাছ শিকার করে আসছিল। প্রতিরাতে বিপুল পরিমাণ মাছ লুট করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় গত কয়েকদিন ধরে কয়েক লাখ টাকার মাছ হরিলুট হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবিরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাঁড়া দেননি।
তবে বনবিভাগের রাতারগুল বিট কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি খবর ছড়িয়ে পড়েছে, আমাদের অফিসের সঙ্গে আতাঁত করে মাছ নিধন চলছে। আজ আচমকা আমি অভিযান পরিচালনা করেছি। অভিযানে ৩১টি জাল উদ্ধার করেছে। তিনি বলেন, এর নেপথ্যে যারা রয়েছে, তারা সামনে আসে না। এরা সবাই অসাধু। তাই আড়ালে থাকে।’
এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আর কী পদক্ষেপ হবে। এটাই তো পদক্ষেপ। আমরা যে আছি এই অভিযানই তো জানান দিয়েছে, আমরা তৎপর।’
রাতারগুল, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার