০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

কোম্পানীগঞ্জে বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ অক্টোবর, ২০২৫ ৫:০৪ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেটের কোম্পানিগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাক আটক করলে পুলিশের উপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। 

রোববার (০৫ অক্টোবর) দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে পাঁচ পুলিশ সদস্য। 


পুলিশ জানিয়েছে, নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালে যথাযথ কাগজপত্র না থাকায় একটা বালুবাহী ট্রাক আটক করা হয়। সে সময় পরিবহন শ্রমিক নেতা মাহফুজ আহমদের নেতৃত্বে পুলিশের উপর হামলা হয়। সে সময় আটক ট্রাকটিও তারা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ। 


বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন সেখ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কোম্পানীগঞ্জ, পুলিশের উপর হামলা, আহত ৫

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ