তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ অক্টোবর, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামটির নোয়াব আলী ও সারাজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
লাখাই, সংগর্ষ, আহত