যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সুফল কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৭ অপরাহ্ন
সিলেটে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। মৌসুমী সবজির সরবরাহের ফলে কিছু কিছু সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে বেড়েছে ব্রয়লার মোরগের দাম।
অবশ্য ডিম, তেল, চাল, আটা ও পেয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট এলাকার বিভিন্ন খুচরা বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বিক্রেতারা জানান, মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। তবে খাদ্য ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে মুরগির দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম ১০০ থেকে ১২০, গাজর ও টমেটো ১২০, পটল ৭০, ঢেঁড়স ৬০, করোলা, ঝিঙা ও কাকরোল ৮০, বেগুন ৭০, চিচিঙা ও বরবটি ৫০, শসা ৫০, কচুমুখী ৬০, পেপে ৩০, বাধাকপি ১০০, পুইশাক ৫০, ধনেপাতা ২০০ এবং কাঁচা মরিচ ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মুরগির বাজারে দাম বেড়েছে। ব্রয়লার মোরগ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০ টাকায়, আর সোনালী মুরগি ৩১০ টাকা কেজিতে। গত সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার মুরগীর দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা।
মাদিনা মার্কেটের মুরগি ব্যবসায়ী সজিবুল ইসলাম বলেন, ‘বাজারে মোরগের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মোরগের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজারদর, সিলেটে বাজারদর, নিপ্যপণ্য, শীতকালীন সবজি, খুচরা বাজার