সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫২ অপরাহ্ন
সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৮৩ শতাংশ।
আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেট আবহাওয়ার পূর্বাভাস, সিলেট তাপমাত্রা, সিলেট আজকের আবহাওয়া