তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০২ অপরাহ্ন
পূর্ব শত্রুতার জেরে সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার রাতে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। আহত রাহাত হোসেন সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন আছেন।
আহত রাহাতের পরিবারের সদস্যরা জানান, রাতে রাহাত আর তার বন্ধু আড্ডা দিচ্ছিলেন। তখন কয়েকজন হেমলেটধারী এসে রাহাতের হাত পায়ে কোপাতে থাকেন। পরে সাথে থাকা বন্ধু তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হামলার বিষয়ে রাহাত বলেন, ‘আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। তাই আমার এলাকার জামায়াত-শিবির নেতাকর্মীরা আমার উপর ক্ষুব্ধ ছিলো। তারাই আমার উপর হামলা করেছে।’
যোগাযোগ করা হলে ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক এনামুল ইসলাম বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিন্তু এসব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। গতকাল রাতে আমাদের সবাই ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে মনযোগী ছিলাম।’
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘গতরাতে লাক্কাতুরা এলাকায় অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি ওই যুবকের উপর হামলা চালান। তার দুইপায়ে হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তবে হামলাকারীদের চিনতে পারেননি হামলার শিকার যুবক।’
তিনি জানান, এ ঘটনায় আজ বিকেল ৪টা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ হামলার বিষয়টি খতিয়ে দেখছে।’
সিলেট, ছাত্রলীগ, ছাত্রশিবির, হামলা,