তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ন
আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তির পর পলাতক রয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) মামলার ধার্য তারিখে আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মামলার ধার্য্য তারিখে জেলহাজতে থাকা একমাত্র পুলিশের এএসআই আশেক আলী আদালতে উপস্থিত ছিলেন। অন্য কোনো আসামি উপস্থিত ছিলেন না। যার কারণে আদালত পরবর্তী যুক্তিতর্কের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান রায়হান হত্যা মামলার প্রধান আসামী আকবর হোসেন ভূঁইয়া। পরদিন ১০ আগস্ট সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হয়ে বেরিয়ে যান।
২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রায়হানের পরিবার অভিযোগ করে, পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী মামলা করেন। তদন্তে মহানগর পুলিশের গঠিত কমিটি ফাঁড়িতে নির্যাতনের সত্যতা পায়। পরবর্তীতে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় কনস্টেবল হারুনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করা হয়। অভিযোগপত্রে আসামিদের মধ্যে আরও রয়েছেন- সহকারী উপপরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই হাসান উদ্দিন এবং সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।