০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

জগন্নাথপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৫ দোকানিকে জরিমানা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৩:৫২ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা সড়কের মোড় ও সবজিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন। এ সময় প্রায় ৫০–৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

ইউএনও বরকত উল্লাহ বলেন, ‘রাস্তা ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ভ্রাম্যমাণ খাবারের দোকান বা দোকানের বর্ধিত অংশ অনুমতি ছাড়া রাখা যাবে না। হোটেল ও রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মহাসড়কে ইট, বালু বা কাঠ রাখা থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।’

তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে জগন্নাথপুর থানার পুলিশসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুটপাত দখলকারীদের সরানোর পাশাপাশি কিছু হোটেল ব্যবসায়ীকে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সতর্ক করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, অবৈধ স্থাপনা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ