০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

ছাতকে সংরক্ষিত বনভূমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ নৌকা জব্দ

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতকে সংরক্ষিত বনভূমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি স্টিল বডির নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা পান্ডব এলাকায় এ অভিযান চালানো হয়। 

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় বনভূমিতে অবৈধভাবে প্রবেশ ও নদীসম্পদ ব্যবহারের অভিযোগে নৌকাগুলো জব্দ করা হয়। 

 

অভিযানের সময় অভিযুক্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, তবে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় থাকা নৌকাগুলো আটক করা সম্ভব হয়। 

 

অভিযানে উপস্থিত ছিলেন ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, বিট কর্মকর্তা আয়ুব আলী ও আনসার সদস্যরা। 

 

এদিকে হাদা পান্ডব এলাকার সংরক্ষিত বনভূমিটি দীর্ঘদিন ধরে দখল ও সম্পদ লুটের চেষ্টার শিকার হয়ে আসছে বলে জানা গেছে। 

 

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘সংরক্ষিত বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ ও সরকারি সম্পদ দখলের চেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিট কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

 

তিনি আরও জানান, ‘জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ছাতক, ভ্রাম্যমান আদালত, অভিযান। নৌকা জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ