০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে ৫০০ ঘনফুট অবৈধ বালু জব্দ

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ন


শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে পরিচালিত এ অভিযানে উপজেলাধীন বিভিন্ন স্থানে অবস্থিত অর্পিত বালু মহালগুলোতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিম অংশগ্রহণ করে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, ‌‘অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি সম্ভাব্য বালু উত্তোলনস্থলে লাল পতাকা টাঙানো ও বাঁশের ব্যারিকেড বসিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে।” নদী, জীববৈচিত্র্য, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুসরণ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান ইউএনও।’

উল্লেখ্য, শ্রীমঙ্গলে পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সেনাবাহিনী,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ