তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ন
সিলেটের সাদাপাথর লুটকাণ্ডের ঘটনায় নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের দেওয়া আল্টিমেটামের পর ব্যবসায়ীরা নিজ উদ্যোগে লুট হওয়া পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যার মধ্যে প্রায় ৬ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে বলে উপজেলা প্রসাশন সূত্রে জানা গেছে।
এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত ভোলাগঞ্জে মোট ১২৬ ট্রাক পাথর জমা দেওয়া হয়েছে বলেও জানায় প্রসাশন। এর মধ্যে স্থানীয় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ৭২ ট্রাক পাথর ফেরত দিয়েছেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুশনূর রুবাইয়াত সিলেট ভয়েসকে জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১২৬ ট্রাক পাথর ভোলাগঞ্জে প্রতিস্থাপনের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২ ট্রাক ব্যবসায়ীরা নিজেরাই জমা দিয়েছেন।
অন্যদিকে কোম্পানীগঞ্জে অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ রবিন মিয়া। তিনি জানান, রোববার পর্যন্ত সর্বোমোট ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ৬ লাখ ঘনফুট পাথর সাদাপাথরে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। তাছাড়া উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সিলেটের নব্য জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘আল্টিমেটামের পর সিলেটে লুট হওয়া পাথরগুলো ফেরত দিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। আশা করি আল্টিমেটামের সময়ের আগেই লুটকৃত পাথর উদ্ধার করা সম্ভব হবে।’
সাদা পাথর, ভোলাগঞ্জ,পরিবেশ, পাথরলুট