তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৫ ৪:২৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী জাফলং চা বাগান এলাকা থেকে চারটি ভারতীয় এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর একটি বিশেষ টহলদল কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সরে যায়। পরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা আর না আসায় ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ভারতীয় এয়ার গান উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোয়াইনঘাট, জাফলং, চা বাগান, এয়ার গান, বিজিবি