০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ১০:০৩ অপরাহ্ন


সিলেট নগরীতে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ নয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।  

 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর ওসমানী মেডিকেল রোডস্থ আবাসিক হোটেল বাধন-এ অভিযান চালানো হয়। এ সময় হোটেলের ম্যানেজারসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জামাল মিয়া (৩২, হোটেল ম্যানেজার), মাইন উদ্দিন (২০), তাহলীল আহমেদ (১৯), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)। 

 

পরে বিকেল সাড়ে ৪টার দিকে হুমায়ুন রশিদ চত্বরের ঢাকা প্যালেস হোটেলে অভিযান চালায় ডিবি। এ সময় আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন—মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমেদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আটক, গ্রেপ্তার, সিলেট, অনৈতিক কাজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ