তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৫ ৩:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যামসংলগ্ন সোনাই নদী ও আশপাশের ফরেস্ট এলাকার মুর্তার বনে টাস্কফোর্সের এ অভিযান চালানো হয়। এ সময় একটি লোড ড্রেজার মেশিন ও তিনটি বাল্কহেড নৌকা জব্দ করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকুট গ্রামের ফয়জুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৭) এবং বৈশাকান্দি গ্রামের আব্দুল গণির ছেলে ফজর আলী (২০)। ভ্রাম্যমাণ আদালতে তাঁরা দোষ স্বীকার করলে আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, ছাতক থানার উপপরিদর্শক গোলাম সারওয়ার, ছাতক বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, জনস্বার্থে ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ছাতক, অভিযান, অবৈধ বালু, কারাদণ্ড