তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৫ ১:৫৭ অপরাহ্ন
সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন বিওপি’র আওতাধীন সীমান্তবর্তী এলাকা—সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া—জুড়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
অভিযানে ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডারসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়েছে।
জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লাখ তেত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এই অভিযানে তারই ফল মিলেছে।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি আগের চেয়ে আরও জোরালো করা হয়েছে। আটককৃত মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সিলেট, বিজিবি, অভিযান, চোরাচালানী, চোরাই পণ্য জব্দ,