তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ শহরের 'আনিসা হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার'-এ রোগীর সিরিয়াল ভঙ্গকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ ওঠেছে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন ও তার সহযোগী ছাত্রদল নেতা মুবিন আহমেদের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ক্লিনিক সূত্রে জানা গেছে, সিরিয়াল ভঙ্গ করে রোগী দেখা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দরজায় ধাক্কা লাগাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন ও তাঁর সঙ্গে থাকা ছাত্রদল নেতা মুবিন আহমেদ কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রাব্বানী সোহাগকে মারধর করেন। পরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত অবস্থায় চিকিৎসক ডা. গোলাম রাব্বানী সোহাগকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রায়হান উদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি তাঁর স্ত্রীকে আনিসা হেলথকেয়ারে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কয়েকটি টেস্ট করানোর পরামর্শ দেন। আলট্রাসনোগ্রাফির জন্য দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন তিনি। সিরিয়াল আগে থাকলেও তাঁর পরে যারা আসে, তারা টেস্ট করে চলে যায়।
তিনি আরও জানান, বিষয়টি আলট্রাসনোগ্রাফির দায়িত্বরত একজনকে জিজ্ঞেস করলে সে তাঁকে গালিগালাজ করে এবং আক্রমণাত্মক হয়ে কলম দিয়ে আঘাত করে। এ সময় তিনি আত্মরক্ষার্থে ধস্তাধস্তি করেন। কলমের আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলেও জানান তিনি।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, 'আলট্রাসনোগ্রাফির সিরিয়াল ভঙ্গকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার শিকার চিকিৎসকের সাথেও কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
সুনামগঞ্জ চিকিৎসক ছুরিকাঘাত,আনিসা হেলথকেয়ার ঘটনা,স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান,সিরিয়াল ভঙ্গ মারধর