সিলেটে পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৭৩ যানবাহনের বিরুদ্ধে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন
সিলেট নগরীতে গণপিটুনির শিকার হয়েছেন ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের এক নেতা। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর আম্বরখানার সাপ্লাই রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।
গণধোলাই শিকার আব্দুল আহাদ (২৭) সাপ্লাই রোড এলাকার কলবাখানি গ্রামের বাসিন্দা গোলাম গফুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে,, গভীর রাতে আহাদকে সাপ্লাই রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এ সময় এলাকার কিছু তরুণ তাকে চিহ্নিত করে ঘিরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় জনতা আহাদ নামে এক ব্যক্তিকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।
ছাত্রলীগ, সিলেট