০৪ মে ২০২৬

অপরাধ-বিচার

এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের তিন কর্মী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ন


সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে শহরে সাঁটানো একটি পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের (সিসিক) তিন কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুইজন শ্রমিক ও একজন সুপারভাইজার। 


এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার ( ২১ জুলাই) সন্ধ্যায় সিসিকের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্য  নিশ্চিত করেছেন। 


এর আগে রোববার (২০ জুলাই) রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই অভিযুক্ত শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে সাময়িক বহিষ্কার করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।



সোমবার (২১ জুলাই) সকালে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সিসিক। 



উল্লেখ্য, আগামী ২৫ জুলাই এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রচারণা। সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীরা ইতোমধ্যে নগরীতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিসিক, এনসিপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ