০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫ ৪:১৮ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (২০) ধর্ষণের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আলম মিয়া।  রোববার দুপুরে ভুক্তভোগী কিশোরী তাঁর ফাঁকা বাড়িতে এমন নির্যাতনের শিকার হন।


ভুক্তভোগী কিশোরীর এক নিকটাত্মীয় বলেন, ঘটনার দিন দুপুরে বাড়িতে ওই কিশোরী ব্যতীত কেউই ছিলেন না। কিশোরীর বাবা-মা ধর্মীয় কাজে গ্রামের অন্য বাড়িতে ছিলেন। তিনি আরও জানান, অভিযুক্ত আলম বিবাহিত এবং তিন সন্তানের জনক।


এদিকে অভিযোগ পেয়ে আজ সোমবার দুপুরের দিকে জঙ্গলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত আলম মিয়াকে আটক করেছে টেকেরঘাট ফাঁড়ির ক্যাম্পের পুলিশ সদস্যরা।


বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার থানায় এসেছেন। অভিযোগের আলোকে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

প্রতিবন্ধীকে ধর্ষণ, তাহিরপুর, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ