তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ৩:৪১ অপরাহ্ন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে।
আজ শনিবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি’র টহল দল অংশ নেয়।
বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি ও ফেন্সিডিল জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে উত্তোলন করা পাথর বহনকারী একাধিক নৌকাও আটক করা হয়।
ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড ও চা-পাতা আটক করে।
বিজ্ঞপ্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে।”
তিনি জানান, এসব অভিযানের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত মালামালগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবি, সিলেট, সুনামগঞ্জ, সীমান্ত, অভিযান, চোরাচালানি, জব্দ