তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৭:১১ অপরাহ্ন
ভারত থেকে চোরাই পণ্য আনতে গিয়ে কুলাউড়ার শরীফপুর সীমান্ত পার হয়ে পড়েন অন্তত ২০ জন বাংলাদেশি। এর মধ্যে তিনজনকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্তে এই ঘটনা ঘটে। ওই সময় প্রায় ২০ জন চোরাকারবারি চোরাই মালামাল আনতে সীমান্ত পেরিয়ে ২০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। বিএসএফের টহল দল তাঁদের ধাওয়া দিলে তিনজনকে আটক করে নিয়ে যায়।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, ‘বিএসএফ জানিয়েছে, আটক ব্যক্তিরা চোরাচালান কার্যক্রমে জড়িত ছিলেন। তাঁদের মালামালসহ ভারতের ত্রিপুরা রাজ্যের উনোকুটি জেলার ইরানি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তবে বিজিবি জানিয়েছে, এ ঘটনায় আটক তিনজনের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি এবং বিজিবির কাছেও কেউ অভিযোগ করেনি।
কুলাউড়া, সীমান্ত, বিজিবি, বিএসএফ