০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সুনামগঞ্জে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ১:০৪ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জায়গা সংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হয়েছেন। বুধবার (১৬ জুলাই)  রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে  ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে।  নিহত ও ঘাতক দুজনেই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত জের ধরে বিরোধ চলছে। তার জের ধরে বুধবার এশার আযান দিলে বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যান মজিবুর রহমান। তখন নামাজরত অবস্থায় বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ডুকে দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই মজিবুর রহমানকে আঘাত করলে মসজিদেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে থাকে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসকরা থাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন,  'এই ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করেছে।  তবে মরদেহ এখন সিলেটে রয়েছে।' 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর, খুন, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ