এসএসসি-২০২৬: সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বেসরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন এমসি কলেজ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হুমায়ুন রশিদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কান্তি সিংহ, সহ-সভাপতি রাজন মিয়া ও মিনওয়ার হোসেন রাহাত, সহ-সাধারণ সম্পাদক তপু মল্লিক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল আহমদ ও মো. শরিফ আহমদ, কোষাধ্যক্ষ পিকলু মালাকার, সহ-কোষাধ্যক্ষ মামুন আহমদ (নয়ন), মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে স্বর্ণা মালাকার মিত্রা ও রুবিনা বেগম, দপ্তর সম্পাদক ইমরান আহমদ (ইরান), প্রচার সম্পাদক কে এম কুঞ্জধন (নন্দ দুলাল), সহ-প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস ও সেলিম মিয়া।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন লায়েদ আহমদ, শামসুদ্দিন আহমদ, রেজাউল করিম, ফজলুর রহমান ফাহাদ (সুজন), আরমান আহমদ (মামুন), শাজান আহমদ (ইস. ইতি), কেসব মালাকার, এবং মো. লায়েক মিয়া।
এর আগে, গত শনিবার বেসরকারি কর্মচারী ইউনিয়নের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের দায়িত্বভার গ্রহণ করেন এবং উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান।
সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টা মণ্ডলী হিসেবে প্রভাত মালাকার, অরবিন্দু দাস, জাকির হোসেন, নজরুল ইসলাম (অপু), সায়েদ আহমদ ও গুলজার আহমদ রাখা হয়।
নবনির্বাচিত সভাপতি রাজু আহমদ ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদ এক যৌথ বিবৃতিতে- নতুন এই কমিটির মাধ্যমে তাঁরা আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান।
তাঁরা জানান, কমিটির সকল সদস্যদের ঐক্য ও সহযোগিতাই তাঁদের শক্তি। এই কমিটি কলেজের বেসরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এমসি কলেজ, বেসরকারি কর্মচারী ইউনিয়ন