জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ৪:০৬ অপরাহ্ন
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ জুলাই) রাত থেকে মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পর্যন্ত বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ একাধিক বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, সুপারি, চিনি, জিরা, টমেটো, বিড়ি, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, একটি মোটরসাইকেল এবং কিছু মাদকদ্রব্য।
বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সিলেট, বিজিবি, অভিযান, চোরাচালানী, চোরাই পণ্য জব্দ,