জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ৪:০৭ অপরাহ্ন
সিলেটে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর কাজির বাজার এলাকায় মাছ বাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম দিনার আহমদ রুমন (২২)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এক যুবক রেস্টুরেন্টে চা খেতে আসেন। চা দিতে দেরি হওয়ায় তিনি কর্মচারী রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় রেস্টুরেন্ট মালিক ও আশপাশের ব্যবসায়ীরা পরিস্থিতি শান্ত করেন। তবে কিছুক্ষণ পর সেই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে রেস্টুরেন্টে ঢুকে রুমনের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুমনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেস্টুরেন্ট মালিক নিরু মিয়া জানান, ‘চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে রুমনের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আমরা বিষয়টি মিটিয়ে ফেলি। কিন্তু কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রুমনের ওপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ দিতে এসেছি।‘
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।