বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘সোসিওলোজি ক্লাব’-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ মতামতের ভিত্তিতে প্রথম বারের মতো একবছর মেয়াদি এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল হক এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২২তম ব্যাচের শিক্ষার্থী হাকিম মো. কাওছার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২৩তম ব্যাচের আহমদ হাসান মান্না।
২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি ২২তম ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম ও একই ব্যাচের আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ২৩ তম ব্যাচের নজরুল হাসান জিসান, একই ব্যাচের জাহিদ আল হাসান ও তন্বী দাস, সাংগঠনিক সম্পাদক ২৪ তম ব্যাচ আবু তায়েফ, একই ব্যাচের মাহফুজ আলম, দেবলীনা শ্যাম ও নিসা বেগম নীলা, কোষাধ্যক্ষ ২৫ তম ব্যাচ আফজাল হোসেন, একই ব্যাচের সৈয়দ নজরুল ইসলাম, দিতি বর্মন ও তাহমিনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ২৬ তম ব্যাচ বিল্লাল হোসেন, আলী আশরাফ রাসেল, ফয়সল আহমেদ ও বিউটি আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ২৩ তম ব্যাচের প্রীতিলতা বৈদ্য, ২৪ তম ব্যাচের শিক্ষার্থী অপি ভট্টাচার্য্য, ২৫ তম ব্যাচের সৌমিত্র শেখর চক্রবর্তী, ২৬ তম ব্যাচের ফাহমিদা আক্তার সানজিদা ও ২৭ তম ব্যাচের তাপসী আনিকা ইসলাম।
কমিটি গঠন, এমসি কলেজ, সোসিওলোজি ক্লাব