০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

দোয়ারাবাজারে বিএসএফের গু‌লি‌তে বাংলাদেশী নিহত

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ১:০৭ অপরাহ্ন

ছবিঃ নিহত শফিকুল ইসলাম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাত ১ টার দিকে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত শফিকুল ইসলাম (৪৫)উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান শফিকুল ইসলাম। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সীমান্ত, বিএসএফ, গুলি, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ