হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন
প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট
সিলেট-২ আসনের নিখোঁজ সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দায়ামী এলাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আজাদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির আলী, সহসাংগঠনিক সম্পাদক কবির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ইমাম সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা মুতাসিস বিল্লাহ জালালী, সহসভাপতি আব্দুল মতিন গজনভী, মাওলানা শাহিদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইয়াকুব আলী ও মাওলানা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামাদলের আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব নুরুল আমিন, মাওলানা আখলাকুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নোমান উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা শরিফ আহমদ, মাওলানা রাফি আহমদ ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
সভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, 'ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা সমাজের আলোকবর্তিকা।'
এসময় তিনি ইলিয়াস আলীর নিখোঁজের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর সন্ধানে দেশবাসীর সহানুভূতি ও দোয়া কামনা করেন।
ওসমানীনগর, সিলেট, ইলিয়াস আলী,