০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

লোভাছড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে ৪টি ক্রাশার মেশিন ধ্বংস

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৮:৩০ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে উপজেলা প্রশাসনের অভিযানে ৪টি অবৈধ ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে।


বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কোয়ারীর মুলাগুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাটের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।  


অভিযানে বন্ধ থাকা অবস্থায় চারটি ক্রাশার মেশিনের যন্ত্রপাতি ধ্বংস করা হয়। এ সময় ইউএনও পাথর কোয়ারীতে নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠান পিয়াস এন্টারপ্রাইজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং নিলামের শর্ত অনুযায়ী সঠিকভাবে পাথর পরিবহনের নির্দেশনা প্রদান করেন।


তিনি জানান, নিলামকৃত পাথরের বাইরে অতিরিক্ত বা অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


একইসঙ্গে পাথর কোয়ারী এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙা বন্ধে স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ