০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে দেয়াল নির্মাণ নিয়ে সংঘর্ষে প্রবীণ বিএনপি নেতার মৃত্যু

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ন

ছবিঃ নিহত প্রবীণ বিএনপি নেতা শেখ কবির আহমদ কছুর(৭০), ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ীর সীমানা দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ কবির আহমদ কছুর(৭০) নামে এক প্রবীণ বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেখ কবির আহমদ কছুর(৭০) ওই গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শেখ কবির আহমদ কছুরের সঙ্গে প্রতিবেশী মনোয়ার আলীর সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় প্রতিপক্ষের লোকজনের ইটের আঘাতে শেখ কবির আহমেদ কছুর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ সাহবির আহমেদ জানান, তাঁদের পারিবারিক রাস্তা জোরপূর্বক মনোয়ার আলী ও তার লোকজন নিজেদের দাবি করে আসছে। এরইপ্রেক্ষিতে বুধবার সকালে তাঁদের ঝগড়া শুরু করে। একপর্যায়ে তাঁদের ছুঁড়া ইটের আঘাত তাঁর বাবার বুকে লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। 

এ সময় তিনি খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।' 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, বিএনপি নেতার মৃত্যু, সীমানা নিয়ে সংঘর্ষ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ