সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাওলানা এখলাছুর রহমানের নাম ঘোষণা করেছে ওসমানীনগর উপজেলা জমিয়ত। এ উপলক্ষে বুধবার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার তাজপুরস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ আবু আহমদ। তিনি বলেন, “মাওলানা এখলাছুর রহমান একজন পরীক্ষিত, পরিচ্ছন্ন ও প্রবাসবন্ধু রাজনীতিবিদ। তিনি ইউরোপ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার হাত ধরেই প্রবাসে জমিয়তের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। তিনি দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রবাস থেকেও বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন। তাই আমরা বিশ্বাস করি, তিনি সিলেট-২ আসনের যোগ্য প্রতিনিধি।”
সভায় ভিডিও কলে যুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন মনোনয়নপ্রত্যাশী মাওলানা এখলাছুর রহমান। তিনি উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং দল ও এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মুহিউদ্দিন।
সভা সঞ্চালনা করেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা জমিয়তের উপদেষ্টা মৌলভী ইসমাঈল আলী, সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল কুদ্দুস ও মুফতি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ হুসাইন, সহ-অর্থ সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, উপজেলা যুব বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল হাই শিহাব, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ সায়েম আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুজ্জামান আনা, মক্কা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহরিয়ার মাহবুবসহ ছাত্র, যুব ও শ্রমিক জমিয়তের নেতৃবৃন্দ।
জমিয়ত মনোনয়ন মাওলানা এখলাছুর রহমান,সিলেট-২ আসন নির্বাচনী প্রস্তুতি,ওসমানীনগর জমিয়ত মতবিনিময় সভা