০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

শ্রীমঙ্গলে গাছের সঙ্গে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৩:০০ অপরাহ্ন



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগানে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন।


পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় দেখা যায়, হৃদয় মিয়ার দুই হাত রশি দিয়ে পেছনে বাঁধা এবং পুরো দেহ একটি গাছের সঙ্গে পেঁচানো অবস্থায় ছিল। তাঁর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) অলক কান্তি গুন জানান, নিহত যুবকের নাম হৃদয় মিয়া (ডাকনাম ইয়াছিন)। তাঁর বাবার নাম লিটন মিয়া এবং মায়ের নাম হাসিনা বেগম। তারা শ্রীমঙ্গল শহরতলির শাহীবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। তাঁদের আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, শ্রীমঙ্গল,মরদেহ. যুবক, অপরাধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ