২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে হালকা বৃষ্টির পর দিনভর শুষ্ক আবহাওয়া, কমেছে আর্দ্রতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ জুলাই, ২০২৫ ৬:১১ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকে সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ, যা বিকেল ৬টায় নেমে এসেছে ৬১ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে সিলেট অঞ্চলের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আবহাওয়া, সিলেট, পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ