তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জুলাই, ২০২৫ ৩:১৯ অপরাহ্ন
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় তার বড় ভাই জয় দাস গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে শহরের ডেমেম্বর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জনি দাস হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, ভোররাতে নির্দন দাসের বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে জনি এক দুর্বৃত্তকে আটকাতে গেলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। ভাইকে বাঁচাতে গিয়ে জয় দাসও ছুরিকাহত হন।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আহত জয় দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে চালানো হামলা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
হবিগঞ্জ, স্কুলছাত্র, খুন