০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৮ বাংলাদেশিকে পুশইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ জুলাই, ২০২৫ ১:১৪ অপরাহ্ন



মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ‘পাল্লাথল পুঞ্জি’ নামক স্থানে ৪৮ জন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিজিবির টহলদল তাদের আটক করে। আটকদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন।

বিজিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, চিকিৎসা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশইন করে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, 'আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামের বাসিন্দা। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, বড়লেখা, সীমান্ত, পুশইন, বিজিবি, বিএসএপ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ