যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি মালিকবিহীন ড্রেজার মেশিন বিকল করে দিয়েছে প্রশাসন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। অভিযানে ছাতক থানা পুলিশ এবং নোয়াকোট বিওপি বিজিবি সদস্যরা অংশ নেন।
এই পদক্ষেপটি উপজেলাব্যাপী 'বালু খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স' নীতির কঠোর বাস্তবায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।
অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন, নদীভাঙন, কৃষিজমি ধ্বংস ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও জানান তারা।
নদী তীরবর্তী এক বাসিন্দা বলেন, 'বছরের পর বছর আমরা অবৈধভাবে বালু তোলার দৃশ্য দেখে আসছি। ফসলি জমি, বসতঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আজকে প্রশাসনের এই অভিযানে আমরা আনন্দিত ও আশাবাদী। আমরা চাই, এই অভিযান যেন থেমে না যায় এবং প্রকৃত দোষীরা যেন আইনের আওতায় আসে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'নদী আমাদের প্রাণ এবং সম্পদ। কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা চক্রকে এই সম্পদ ধ্বংস করার অধিকার দেওয়া হবে না। আজকের অভিযান তাঁদের জন্য একটি সতর্কবার্তা। এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
প্রসঙ্গত, ছাতকসহ বৃহত্তর সিলেট অঞ্চলে অবৈধ বালু ও পাথর উত্তোলন বহুদিনের সমস্যা। গত কয়েক সপ্তাহে ছাতকের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক নৌযান জব্দ, জরিমানা ও জড়িতদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছাতক বালু উত্তোলন,সুনামগঞ্জ অবৈধ ড্রেজার অভিযান,বালু খেকোদের বিরুদ্ধে অভিযান,পরিবেশ ধ্বংস ও নদীভাঙন,উপজেলা প্রশাসনের অভিযান