যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ১২:৩০ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন গরুর মাংস জব্দ করেছে সেনাবাহিনী। একইসঙ্গে পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে তামাবিল-সিলেট মহাসড়কের চিকনাগুল শুক্রবারী বাজার সংলগ্ন রামেশ্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীর হরিপুর গ্যাসফিল্ড ক্যাম্পের আওতাধীন ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি আভিযানিক টহলদল।
সেনাবাহিনী জানায়, অভিযানে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০টি কার্টনে রাখা মোট ৪ হাজার কেজি ফ্রোজেন মাংস উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনের ওজন ছিল ২৫ কেজি।
সেনাবাহিনীর ভাষ্য, এসব মাংস অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল। পরিকল্পনা ছিল এগুলো ঢাকার যাত্রাবাড়ীর একটি কোল্ড স্টোরেজে সরবরাহ করার।
আটক ব্যক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৫), রামেশ্বর এলাকার সেতু দেবনাথ (৩৫), হেমু মুকামপাড়ার আবদুল্লাহ (৩১), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রাব্বানী (২৩) ও আকাশতারা গ্রামের ট্রাক হেলপার মো. শুভ (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পাচারের কথা স্বীকার করেছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ট্রাক, মাইক্রোবাস ও জব্দকৃত মাংসসহ সকল আলামত জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, 'আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
সেনাবাহিনী, ভারতীয় গরুর মাংস, সিলেট, জৈন্তাপুর, আটক