বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন
আসন্ন ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (২৪ জুন) রাতে গনমাধ্যমে এসএমপি কমিশনার (অতিরিক্ত আইজি) মোঃ রেজাউল করিম এর পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে জনসমাবেশ, মিছিল, গান বাজনা, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহন/ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এই আদেশ আগামি ২৬ জুন হতে ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন সময়ে বলবৎ থাকবে।
সিলেট এইচএসসি পরীক্ষা ২০২৫, এসএমপি গণবিজ্ঞপ্তি, পরীক্ষা কেন্দ্র নিরাপত্তা, জনসমাবেশ নিষিদ্ধ, সিলেট পরীক্ষা কেন্দ্র নির্দেশনা