মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৭:২৪ অপরাহ্ন
সিলেট নগরীর ঐতিহাসিক কিনব্রিজ এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (২১ জুন) রাত ১টার দিকে কিনব্রিজে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান ওই ব্যক্তি। ঘটনাটি দেখে আশপাশের লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
পিবিআই'র সহায়তায় অজ্ঞাতনামা বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সিলেট কিনব্রিজ মৃত্যু, অজ্ঞাত মরদেহ সিলেট, কিনব্রিজে লোক মারা গেছে, সিলেট খবর, সিলেট কোতোয়ালী থানা