০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সুনামগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় ঔষধ ও কসমেটিক্স জব্দ

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ জুন, ২০২৫ ৫:২৯ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৬৬৯ প্যাকেট ভারতীয় ঔষধ, ১৩৯ প্যাকেট দামী কসমেটিক্স ও ৩৬০ পিস মেহেদী জব্দ করেছে বিজিবি। 

 

শুক্রবার (২০ জুন) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে চিনাকান্দী বিওপির সদস্যরা রাজাপাড়া এলাকা থেকে ভারতীয় এসব ঔষধ ও কসমেটিক্স জব্দ করে।বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। 

 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় ঔষধ ও কসমেটিক্সের আনুমানিক মূল্য ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। ভারত থেকে অবৈধভাবে ঔষধ ও কসমেটিক্স জব্দ করা সম্ভব হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। 

 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। 

 

তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ সীমান্ত, ভারতীয় চোরাচালান, বিজিবি অভিযান, চোরাই ঔষধ জব্দ, কসমেটিক্স উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ