১৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমপি পদপ্রার্থীর মতবিনিয়ম

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ৯:১২ অপরাহ্ন


যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার বলেছেন, সুনামগঞ্জ-৩ আসনের মানুষের সেবা করার লক্ষ্যেই আমি বিএনপির রাজনীতি করি। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের পতনের জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি কাজ করেছি।' 

তিনি বলেন, 'হাসিনা সরকারের অপকর্ম বহিঃর্বিশ্বে তুলে ধরতে লবিস্ট নিয়োগের কাজটি আমি গুরুত্ব দিয়ে পালন করেছি। এজন্য আমি স্বৈরাচার সরকরের রোষানলে ছিলাম। স্বৈরাচার সরকারের নির্যাতনে আমি দেশে বসবাস করতে পারিনি। আমি যুক্তরাজ্যে অবস্থান করলেও আমার বাড়িতে হাসিনার অনুগত গোয়েন্দা বিভাগের লোকেরা আমার বাড়িতে বিভিন্ন সময় হানা দিতো। আমার আত্মীয়-স্বজনকে হয়রানি করতো।' 

বুধবার (১৮জুন) বিকেল সাড়ে ৩ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'এখন হাসিনা সরকারের পতন হয়েছে। আমি আমার নির্বাচনি আসনের মানুষের জন্য কাজ করতে চাই। সংসদে গিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরতে চাই। এজন্য আমি দেশনায়ক তারেক রহমানের সাথেও কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এলাকায় গিয়ে মানুষের সাথে কাজ করার জন্য। আমি যদি মনোনয়ন পাই তাহলে সুনামগঞ্জ-৩ আসনের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগখাতে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।'

ছাত্রদল নেতা নাসির আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এটি এম হেলাল, সদস্য গোলাম রব্বানী, সিলেট মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, উপজেলা যুবদল নেতা ফয়সল আহমদ ও কাবিদুল ইসলাম।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-৩ নির্বাচন, এম এ সাত্তার বিএনপি, যুক্তরাজ্য বিএনপি নেতা, শান্তিগঞ্জ বিএনপি সভা, বিএনপির মনোনয়ন প্রত্যাশী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ