বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ন
সিলেট নগরীরিতে একটি পিকআপ ভ্যান থেকে ছিনতাইকৃত চিনি ও নগদ অর্থসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় নগরীর চৌকিদেখী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার টিকারপাড়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে জামিল আহমেদ (৩০) ও এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. রনি (২৪)।
বিজ্ঞপিতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কালিঘাটের মেসার্স আরাফাত ট্রেডার্স থেকে ৩২ বস্তা ‘ফ্রেশ’ চিনি একটি পিকআপে করে (সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) নিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) এবং চালক আলী হোসেন (২৫)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌকিদেখী এলাকার পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো প্রাইভেটকারে থাকা চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের পথরোধ করে।
এরপর চালক ও কর্মচারীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে মালামালের জন্য রাখা নগদ ২৬,৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চিনি ভর্তি পিকআপভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে চৌকিদেখীর একটি বাসার বাউন্ডারির ভিতর থেকে পিকআপভ্যানটি উদ্ধার করে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ৩২ বস্তা চিনি, নগদ ১২,০০০ টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
এ ঘটনায় বুধবার (১৮ জুন) এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।
সিলেটে ছিনতাই, পিকআপ ছিনতাই সিলেট, চিনি ছিনতাই, ছিনতাইকারী গ্রেফতার, এয়ারপোর্ট থানা অভিযান