২২ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জুন, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ন


সিলেটে নগরীতে ৯০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ তিনজকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান আটক করা হয়। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে সাতটার দিকে নগরের সুরমা বাইপাস এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলার মনপুরা থানার পূর্বের বেড়ী (চর ফয়েজ উদ্দীন) এলাকার  মোঃ আব্দুর রশিদ মাঝির ছেলে রিয়াজ সাইফুল (২৪), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মাইনগর (পশ্চিম হাটি) এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে লিটন (২৩), ও ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া পশ্চিম খান বাড়ি এলাকার আমির আলী খানের ছেলে  মো. আলমগীর খান (৩৫)।

পুলিশ জানায়, পিকআপভ্যানে থাকা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, টি-শার্ট, লুঙ্গি, মার্লবো ব্র্যান্ডের সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস—যার বাজারমূল্য প্রায় ৯০ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া পিকআপটির মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এসব পণ্য সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়। পরে তা সিলেটে এনে বিক্রির পরিকল্পনা ছিল। চক্রটির সঙ্গে আরও একজন জড়িত রয়েছে বলেও পুলিশকে জানায় তারা।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় (মামলা নম্বর ০৮/১৪৪, তারিখ: ১৭ জুন ২০২৫) মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ