২২ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৫ জুন, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ন


ছাত্র ও জনকল্যাণমূলক সংগঠন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মেধার বিকাশ ও উন্নত চরিত্র গঠনে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক' সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ জুন) বেলা ২ ঘটিকার সময় উপজেলা মডেল মসজিদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। উদ্বোধকের বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান।


সংস্থার সভাপতি মো. আজাদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিক আহমদ-পিয়ার (মেম্বার) এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ আলী আনছার এর যৌথ পরিচালনায় আলোচকের বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. মানিক মিয়া, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালেহ আহমদ বেতকুনী, সিংগেরকাছ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াছে।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মো. লুৎফুর রহমান, মাওলানা আহমদ আলী হেলালী ও মাওলানা আবুল বশর মো. ফারুক।


সংস্থার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিসবাউল হক মোহন এর স্বাগত বক্তব্য ও সংস্থার সদস্য শেখ নাদিম মোস্তফা'র কোরআন তেলাওয়াত এবং হাফিজ রবিউল ইসলামের নাতে রাসূল পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, হেলাল আহমদ, জামাল উদ্দিন, আলতাফুর রহমান, মো. আজিজুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাবেক দায়িত্বশীল মাওলানা আব্দুল মুমিন, সংস্থার সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির হোসেন।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  মাহবুবুর রহমান আঙ্গুর, হাজী আব্দুর রহমান, নজরুল ইসলাম, দিলোয়ার হোসেন জুনেদ, হোসাইন আহমদ রাজন, শাহেদ আহমদ শিপু, সাংবাদিক কামরুল আশিকী, নাজির হোসেন, সাইদুল ইসলাম, তাজুল ইসলাম, জাকারিয়া আহমদ, হাবিবুর রহমান, নেছার আহমদ, নুর উদ্দিন তালুকদার, আউয়াল হোসেন পারভেজ, ফয়ছল ইসলাম, মো. নাজিম উদ্দিন, শাহিব আহমদ, সাজিদুর রহমান আবির, রাসেল আহমদ মাহিন, হাফিজুর রহমান, এনামুল হক, তোফায়েল আহমদ জাবের, আব্দুস সোবহান ফাহিম, রাশিদ আহমদ, রুহান ইসলাম, নুরুল আলম, ফাহিম আহমদ, আব্দুল্লাহ আল মামুন, কাওসার উদ্দিন সোহাগ, শামছুর রহমান লিমন, বুরহান উদ্দিন, আলী হোসেন, মুহিবুর রহমান, রায়হান আহমদ, সায়েম আহমদ, মাহবুব হোসাইন হেলাল, আজহার আলী সাঈদ, মিশকাত আল ফাতিন, শিমুল আহমদ, সনি মিয়া ও তাহসিনুর রহমান প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ