নেপাল-তিব্বত সীমান্তে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ১:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, জলজ উদ্ভিদ ও মৎস্যসম্পদ রক্ষায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হাওরের মৎস্য অভয়াশ্রম সংরক্ষণে অবৈধ মাছ ধরার সব ধরনের জাল ধ্বংস করার তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অভয়াশ্রমগুলো কার্যকরভাবে সংরক্ষণ করা জরুরি। এ জন্য অবৈধভাবে মাছ ধরার জাল ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
বিশেষ করে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সব ধরনের অবৈধ মাছ ধরার জাল ধ্বংস করার কথা বলেন বক্তারা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি বাহলুল বখত, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এছাড়া বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম এবং এনজিও সংস্থা সিএনআরএসের সমন্বয়কারী সাইফুল চৌধুরীসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।
টাঙ্গুয়ার হাওর, জীববৈচিত্র্য, অবৈধ জাল, মৎস্যসম্পদ, পরিবেশ সংরক্ষণ, সুনামগঞ্জ